spot_img
spot_img

হাসিনার কথা বন্ধ করার মত ক্ষমতা মোদির নেই : ড. ইউনূস

হাসিনাকে নরেন্দ্র মোদি চুপ রাখতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।

তিনি বলেন, আমি নরেন্দ্র মোদিকে বলেছিলাম হাসিনাকে চুপ রাখতে, কিন্তু জবাবে মোদি বলেছিলেন তিনি এটি পারবেন না।

কারাতার ভিত্তিক সংবাদমাধ্য আল-জাজিরার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। যা রোববার (২৭ এপ্রিল) ভিডিও আকারে প্রকাশ হয়।

সাক্ষাৎকারে আল-জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন প্রশ্ন করেন। তখন ভারতে বসে হাসিনার বিভিন্ন বিবৃতি ও বক্তব্যের বিষয়টি উঠে আসে।

নিয়েভ বার্কার প্রশ্ন করেন, ‌শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কীভাবে দেখে?

জবাবে ড. ইউনূস বলেন, ব্যাংককে বিমসটেক সম্মেলন হয়েছিল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিমসটেকভুক্ত দেশের সব সরকারপ্রধান এসেছিলেন। তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি, ঠিক আছে, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান। তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারব না। কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন, তার কথা বলা উচিত হবে না। কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন। আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়।

সাংবাদিক বার্কার তখন জিজ্ঞেস করেন, মোদি কী বলেছিলেন?

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তিনি বলেছিলেন- ভারত হলো এমন দেশ যেখানে সামাজিকমাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারব না।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ