spot_img
spot_img

এখন থেকে পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

এখন থেকে পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। এ ধরনের অস্ত্র শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের কাছে থাকবে। একইসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি—পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। বর্তমানে যেসব মারণাস্ত্র তাদের কাছে রয়েছে, সেগুলোও ফেরত দিতে হবে। অস্ত্র কেবল থাকবে এপিবিএন সদস্যদের হাতে, যাদের দায়িত্ব ও কার্যক্রম অন্যান্য পুলিশ সদস্যদের চেয়ে আলাদা।

তিনি আরও জানান, র‌্যাব পুনর্গঠন সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে এবং একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা এই প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ