spot_img
spot_img

আগামীতে কঠোর কর্মসূচি দিবে ছাত্রদল

অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন পদত্যাগ না করলে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে এর ফয়সালা করে ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

সোমবার (২৬ মে) দুপুরে ঢাবির প্রশাসনিক ভবনের সামনে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আজ ছাত্রদলের সহিষ্ণুতার শেষ কর্মসূচি। আমরা ১৩ দিন অনেক ধৈর্য ধরে ভিসি-প্রক্টরকে সহিষ্ণুতা দেখিয়েছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা তো দূরের কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকার যোগ্যতা রাখে না। আগামীতে আমরা যে কর্মসূচি দেব তা অধিকতর কঠোর হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে উদ্দেশ করে তিনি বলেন, সাম্য হত্যাসহ বিগত নয় মাসে ক্যাম্পাসে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেই দায় মাথা পেতে নিয়ে পদ থেকে সরে দাঁড়ান। প্রশাসনিক ব্যর্থতার দায় প্রকাশ্যে স্বীকার করে পদত্যাগ করুন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অনিরাপদ করে স্বপদে বসে থাকবেন আর ছাত্রদল মুখ বুজে থাকবে তা হবে না। আগামীতে কঠোর কর্মসূচিতে যাবে ছাত্রদল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ