spot_img
spot_img

সরকারি কর্মচারীদের কাজের প্রতি দায়বদ্ধতা নেই: চরমোনাই পীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি দায়বদ্ধতা নেই উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেন, একবার কোনোভাবে সরকারি চাকরিতে প্রবেশ করলে তাকে আর কোনো জবাবদিহি করতে হয় না। সরকারি দপ্তরে সেবা নিয়ে যাওয়া জনগণ এর ভুক্তভোগী।

সচিবালয় অবরুদ্ধ করে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির মতো করে সচিবালয় অবরুদ্ধ করা কোনো আইনসিদ্ধ পন্থা হতে পারে না। বরং এটা সরকারি চাকরির সাধারণ রীতিনীতি বহির্ভূত আচরণ, যা শাস্তিযোগ্য অপরাধ।

আজ সোমবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, প্রস্তাবিত অধ্যাদেশে ইতিবাচক চিন্তা থেকে সংশোধন আনা হয়েছে। তথাপিও এ ক্ষেত্রে যৌক্তিক কোন দ্বিমত থাকলে তার জন্য আলোচনার পথ খোলা আছে।

তিবি আরও বলেন, পতিত ফ্যাসিবাদ সুবিধা নিতে পারে বা গণঅভ্যুত্থানের সরকার বিপদে পরে এমন সব কর্মসূচি প্রত্যাহার করতে হবে। কারণ, এর মাধ্যমে ফ্যাসিবাদ কোন ধরনের সুযোগ নিলে জনতা ও ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ