spot_img
spot_img

জঙ্গি মামলার নাটক সাজিয়ে মুফতী হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছিল: মুফতী ফখরুল

জঙ্গি মামলার নাটক সাজিয়ে মামলার চূড়ান্ত রায়ের আগেই তড়িঘড়ি করে মুফতী হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছিল উল্লেখ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) মহাসচিব মুফতী ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। জঙ্গির নামে স্বৈরাচার হাসিনা সরকার ভারতকে খুশি করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নাটক মন্তস্থ করেছে।

আজ শুক্রবার (৩০ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি। মিথ্যা মামলায় কারাবন্দি আলেম-উলামা ও সকল নিরপরাধ মাজলুমদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই মিছিল-সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশ মুফতী ফখরুল বলেন, ছিয়াত্তর কেজি বোমা হামলার নামে অসংখ্য আলেমদেরকে জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। মুফতী হান্নানকে তড়িঘড়ি করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। একই মামলায় তারেক রহমান সহ অনেকেই আসামি ছিলেন তারা বেকুছুর খালাস পেয়েছেন।

এসময়- ফারাবী, মুফতী শফুকুল ইসলাম, মাওলানা শেখ ফরিদসহ সকল কারাবন্ধী আলেমদের মুক্তির দাবি জানান তিনি।

বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদ্রিসের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন, মাওলানা মাহমুদুল হাসান গুনবী, মাওলানা জসীমউদ্দীন রহমানী, মাওলানা আসিফ আদনান, মাওলানা মো. হোসেন আকন্দ, মাওলানা শফিকুল ইসলাম প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ