spot_img
spot_img

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় পার্টি; হরতাল ও থানা ঘেরাওয়ের ঘোষণা

সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনা ঘটে। এতে জানালার কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ হয়।

এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান। তিনি বলেন, ‘রংপুর কোতোয়ালির ওসি, মামলা যদি ২৪ ঘণ্টার মধ্যে এন্ট্রি (অন্তর্ভুক্তি) না হয়, তাহলে বুঝবেন, জাতীয় পার্টি কী করতে পারে। থানা ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি আমরা নেবো। আইন আইনের গতিতে চলবে, আপনারা তদন্ত করে দেখবেন। ভিডিও ফুটেজ আছে, কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত, তাদের গ্রেফতার করবেন।’

আজ শনিবার (৩১ মে) বিকালে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে’।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ