spot_img
spot_img

ভারতীয় বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত; নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর পাঁচ সদস্যকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার (১৩ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় এ তথ্য জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, আসামের জোরহাট অঞ্চলে নিয়মিত উড্ডয়নের সময় আন্তোনভ এএন-৩২ পরিবহন বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনাস্থলের ছবি সম্প্রচার করেছে। সেসব ছবিতে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে এবং বিমানটিকে আপাতদৃষ্টিতে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়।

মানুষ ও মালামাল পরিবহনের জন্য ভারতীয় বিমানবাহিনী প্রায় ১০৫টি এএন-৩২ বিমান পরিচালনা করে।

দুই ইঞ্জিনবিশিষ্ট এই টার্বোপ্রপ বিমানকে ঘিরে সর্বশেষ বড় দুর্ঘটনা ঘটেছিল ২০১৯ সালে। চীন সীমান্তের কাছে ভারতের অরুণাচল প্রদেশে সংঘটিত ওই দুর্ঘটনায় ১৩ জন নিহত হন।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ