spot_img
spot_img

চামড়া শিল্প রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে: জমিয়ত

চামড়া শিল্প রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩১ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া বলেন, বাংলাদেশের অপার সম্ভাবনাময় চামড়া শিল্পকে পতিত সরকার সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের ৬০% চামড়া কোরবানী ঈদে ব্যবস্থা হয়ে থাকে। বাকি ৪০% চামড়া সারা বছর হয়ে থাকে।

তিনি বলেন, চামড়া শিল্পের সাথে শত শত টেনারী ও হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। এছাড়াও চামড়া শিল্প ছিল বৈদেশিক মূদ্রা আয়ের অন্যতম খাত। বিগত সরকারের অবহেলায় এ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে।

তিনি আরও বলেন, এদেশের কওমি মাদরাসার শিক্ষার্থী ও মাদরাসার সংশ্লিষ্টরা মানব সেবার লক্ষ্যে ও কুরবানীর সঠিক নিয়মে জবাইয়ের জন্য সহযোগিতায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছে যুগ যুগ ধরে। কওমি মাদরাসা চামড়া নির্ভর নয়। সম্পূর্ণ আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল ও ভরসা করে মাদরাসাগুলো পরিচালিত হয়। কিন্তু পতিত আওয়ামী সরকার তারা ভেবেছিল চামড়া শিল্প ধ্বংস করে দিলেই কওমি মাদরাসাগুলোর কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে চামড়া বিক্রয়মূল্য গরিবের হক। চামড়া শিল্পকে ধ্বংস করে গরিবকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হবে। যা একটি দেশের উন্নয়ন ধারা বাধাগ্রস্ত করবে।

মাওলানা বাহাউদ্দিন বলেন, চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য অন্তর্বর্তী সরকারকে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু কোরবানী উপলক্ষে ঋণ দিলেই চামড়া শিল্পকে রক্ষা করা যাবে না।টেনারী এলাকাকে পরিবেশ বান্ধব করতে হবে। বিদেশী বাইয়ারদের আকৃষ্ট করার পরিবেশ তৈরী করতে হবে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ