spot_img
spot_img

তিন দফা দাবিতে আগামী ২৮ জুন ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

সংস্কার, বিচার ও নির্বাচনের দাবীতে আগামী ২৮ জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ।

বিবৃতিতে মাওলানা ইউনুস বলেন, স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র নাগরিকদের প্রতিষ্ঠান হওয়ার বদলে স্বার্থান্বেষী মহলের গোষ্টিস্বার্থ হাসিলের প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে জনতার প্রতিষ্ঠানে পরিনত করার সুযোগ তৈরি হয়েছে। আর সেজন্য দরকার সংস্কার। গোটা জাতী রাষ্ট্র সংস্কারের জন্য উন্মুখ হয়ে আছে। সংস্কারে সরকারের সদিচ্ছার কথা শোনা গেলেও সংস্কার এখনো দৃশ্যমান হয় নাই। কোন কোন রাজনৈতিক দলের মধ্যে সংস্কার প্রশ্নের চেয়ে অন্যান্য বিষয় প্রধান্য পাচ্ছে।

তিনি বলেন, পতিত স্বৈরতন্ত্র জুলাই-আগস্টে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আরো কয়েক হাজার মানুষকে পঙ্গু করেছে, অন্ধত্বের দিকে ঠেলে দিয়েছে। বিগত পনের বছরে শতশত মানুষকে গুম করেছে। খুন করেছে। দেশের হাজার কোটি টাকা পাচার করেছে। এমন সংঘবদ্ধ নৃশংস অপরাধী চক্রের বিচার হওয়া জনতার প্রাণের দাবী। বিচারের কাজ শুরু হলেও তার গতি শ্লথ; যা মানুষকে আশাহত করছে।

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজন করা হয় যাতে দেশ পরিচালনায় সংখ্যাগরিষ্ট মানুষের মতামতের প্রতিফলন ঘটানো যায়। কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামত পদ্ধতিগতভাবেই রাষ্ট্র পরিচালনায় উপেক্ষিত হয়ে আসছে। এটা গণতন্ত্র, ইনসাফ ও যুক্তিবোধের সাথে সাংঘর্ষিক।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এই বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় রাষ্ট্রের মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার, পতিত ফ্যাসিবাদের বিচার এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এই দাবীকে সামনে রেখে আগামী ২৮ জুন,২০২৫ রোজ শনিবার বিকাল দুইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মহাসমাবেশে দিকনিদের্শনামূলক বক্তব্য রাখবেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, দেশের সকল প্রান্ত থেকে লাখো জনতা এই দাবীতে রাজধানীতে জড়ো হবে। এবং সরকারের কাছে এই তিনদফা দাবী বাস্তবায়নে দাবী জানাবে। একই সাথে দেশ-বিদেশের সকল ষড়যন্ত্রকারীদের প্রতি স্পষ্ট বার্তা দেয়া হবে যে, বাংলাদেশের মানুষ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনে ঐক্যবদ্ধ আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ