spot_img

ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

বর্তমানে মধ্যপ্রাচ্যে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এক সাক্ষাৎকারে জানান, তার দেশ— ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে সমন্বয় করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখনও আশা করি এটা সম্ভব। আমরা আলোচনার প্রস্তাব দিয়েছি এবং ইরান যদি প্রস্তুত থাকে, তাহলে এখনই সেটা শুরু করা উচিত।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রস্তাবের পেছনে মূল উদ্দেশ্য হলো পারমাণবিক ইস্যু ঘিরে উত্তেজনা প্রশমনের মাধ্যমে বৃহত্তর সংঘাত প্রতিরোধ করা। এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো— ইরান যেন তার পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে পরিচালিত না করে যাতে তা অঞ্চল, ইসরাইল বা ইউরোপের জন্য হুমকিতে পরিণত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ