spot_img

ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

ইসরাইল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব ‘দ্রুত গতিতে’ সঙ্কটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।

শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন তিনি।

গুতেরেস বলেন, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ‘পরমাণু প্রশ্ন’। ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করা উচিত যে, এখানে আস্থার সংকট রয়েছে, বলেন গুতেরেস।

তিনি আরও বলেন, আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ