spot_img
spot_img

সংলাপ ও কূটনীতির মাধ্যমে আফগান-পাকিস্তান বিরোধ সমাধান সম্ভব: মাওলানা মুত্তাকি

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব।

সোমবার (৫ অক্টোবর) মস্কো ফরম্যাটের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় মাওলানা মুত্তাকি বলেন, কাবুল চায় না ইসলামাবাদের সঙ্গে তাদের সম্পর্ক পারস্পরিক অভিযোগ ও অপপ্রচারের পর্যায়ে নেমে আসুক।

তিনি জোর দিয়ে বলেন, বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করাই আফগানিস্তানের লক্ষ্য। এসব সমস্যা দীর্ঘায়িত করা নয়।

মাওলানা মুত্তাকি বলেন, “আমাদের মৌলিক অবস্থান হলো, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো নিরাপত্তা, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক যাই হোক না কেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব।”

আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক যোগাযোগের পরিবর্তে ‘সামরিক ভাষা’ ব্যবহারের যে পদ্ধতি পাকিস্তান সরকার অনুসরণ করছে বলে তিনি উল্লেখ করেন, তার সমালোচনা করেন মুত্তাকি।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি বলেন, কুনার, হেলমান্দ ও পাকতিকা প্রদেশে সাম্প্রতিক হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা জোরদার, দায়েশের বিরুদ্ধে লড়াই, মাদকবিরোধী কার্যক্রম এবং চোরাচালান প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে আফগানিস্তান প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

মাওলানা মুত্তাকি আরও বলেন, ইমারাতে ইসলাম স্বাধীনভাবে তাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন অব্যাহত রাখবে। বাইরের চাপের কারণে তারা তাদের মৌলিক নীতি পরিত্যাগ করবে না।

তিনি বলেন, “যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষাকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার হিসেবে বিবেচনা করে।”

অর্থনৈতিক বিষয়ে মুত্তাকি আঞ্চলিক দেশগুলোকে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, কাবুল চায় আফগানিস্তান আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠুক।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ