spot_img

দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরাইল

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনী।

শনিবার (২১ জুন) ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইরানে নতুন হামলার এই তথ্য জানিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের দক্ষিণপশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করছে ইসরাইলি বিমান বাহিনীর যুদ্ধবিমান। তবে ইরানের দক্ষিণ পশ্চিমের ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি।

সূত্র: আলজাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ