spot_img

ইরানকে শান্তি স্থাপন করতে হবে: ইরানে হামলার পর ট্রাম্পের ঘোষণা

ইরানে হামলা শুরু করে মধ্যপ্রাচ্যে আগ্রাসী তৎপরতা আরও এক ধাপ এগিয়ে নিলো আমেরিকা। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে।  

কাতারভিত্তিক সংবাদমাদ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমান হামলা চালানোর পর আমেরিকায় স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

ভাষণে ট্রাম্প বলেন, আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়া। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ