রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আগামী নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন: আইজিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার, দেশ রক্ষার ও পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন—এমন মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ।

আজ রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্যারেড মাঠে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানেতিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব। আগের যে কোনো সময়ের চেয়ে এখন পুলিশ বাহিনী আরও প্রস্তুত ও যুগোপযোগী।’

তিনি বলেন, ‘৫ আগস্টের আন্দোলনের পর পুলিশের অবকাঠামো ভেঙে পড়েছিলো। কয়েক দিন পুলিশ কর্মবিরতিও করেছিলো। তখনকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশকে চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দিয়েছে।’

নবনিযুক্ত পুলিশ সদস্যদের উদ্দেশে অতিরিক্ত আইজিপি বলেন, ‘পুলিশ নিয়ে সাধারণ মানুষের যে নেতিবাচক ধারণা রয়েছে, তা শুধরে নিতে হবে। ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ