spot_img

এখন শান্তির সময়: ইরানের হামলার পতিক্রিয়ায় ট্রাম্প

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি লিখেন, অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়।

সোমবার (২৩ জুন) দিবাগত রাতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর এ পতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প।

ট্রাম্প লিখেন, পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে দিয়েছে ইরান। যা আমরা আশা করেছিলাম এবং খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে।

তিনি লিখেন, ইরান ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ১৩টি ধ্বংস করা হয়েছে এবং আরেকটি অন্যদিকে চলে গেছে।

ট্রাম্প লিখেন, হামলায় কোনও আমেরিকানের ক্ষতি হয়নি এবং তেমন কোনো সম্পদের ক্ষয়-ক্ষতিও হয়নি। এমনকি কাতারের কোন বাসিন্দাও নিহত বা আহত হয়নি।

তিনি আরও লিখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা তাদের ‘সিস্টেম’ থেকে সবকিছু বের করে এনেছে এবং আশা করি, আর কোনও ঘৃণা থাকবে না। আমাদেরকে আগেই জানানোর জন্য ইরানকে ধন্যবাদ জানাতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ