spot_img
spot_img

যুদ্ধে হেরে ইজ্জত বাঁচাতে অনবরত মিথ্যা বলছেন মোদি: পাক প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যুদ্ধে পাকিস্তানের কাছে হেরে নিজের ইজ্জত বাঁচাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনবরত মিথ্যা বলে যাচ্ছেন।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি জংগ।

খাজা আসিফ বলেন, (যুদ্ধে) পাকিস্তানের অবস্থান সঠিক ছিল, যা সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, যুদ্ধে পরাজিত হয়ে মোদির রাজনীতির দিন শেষ হয়ে গেছে।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, কোনো পক্ষই সিন্ধু চুক্তি বাতিল করতে পারবে না। সিন্ধু চুক্তির বিষয়ে তৃতীয়পক্ষ আদালত যে রায় দিয়েছে, তা স্পষ্ট। রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, ভারত কিংবা পাকিস্তান—কেউ একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

খাজা আসিফ বলেন, এ বিষয়ে দুই দেশ নিজেদের মতো করে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, যা মূল চুক্তির ওপর সরাসরি কোনো প্রভাব ফেলে।

সূত্র : ডেইলি জংগ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ