রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিএনপি কখনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি কখনো অন্যায়, চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা দখলদারত্বকে প্রশ্রয় দেয় না। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ এলে প্রথমে আইনগত ও পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২ জুলাই) রাজধানীর শাহআলী ও হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই দেশে জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায়। বিএনপি বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষ। তাই আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের মতামত নিতে হবে এবং সেই পথেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ