spot_img
spot_img

ভারতের সঙ্গে আঁতাত করে আ. লীগকে ফেরানোর চেষ্টা করছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা করছে সরকার বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাতের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তারা কোনোভাবেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ সময় নিয়োগপ্রাপ্ত সিটি করপোরেশনের প্রশাসকরা সরকারের টাকায় নিজেদের প্রচারণা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ