রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চলছে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য, জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।

শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথার মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যারা জুলাই শহীদ ও আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদের আমরা স্থান দেব না।

তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের পরে নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত নিশ্চিত করতে হবে। পুরোনো কায়দায় আচরণ করলে পরিণতি ফ্যাসিস্ট মুজিববাদী দোসরদের মতো হবে। জুলাই পদযাত্রা জেলা থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে, দীর্ঘদিন মানুষ বিকল্প খুঁজছিল; এনসিপি বৈষ্যমহীন বাংলাদেশ গড়তে কাজ করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ