শুক্রবার | ২০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সাতক্ষীরায় মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা; গণপিটুনিতে নিহত হামলাকারী

সাতক্ষীরার জেলার তালা থানায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা শরিফুল গাজীকে (৪৫) হত্যা করা হয়েছে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ওই হামলাকারীরও মৃত্যু হয়।

আজ রোববার (২০ জুলাই) যোহরের পর সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন নিহতের ছোটভাই মাওলানা হাফেজ আব্দুল মুকিত।

নিহত হাফেজ মাওলানা শরিফুল গাজী হরিহরনগর মাদরাসার শিক্ষক। তিনি মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। ৩ সন্তানের জনক তিনি। আর হামলাকারী রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদরাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই মাদরাসা শিক্ষককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ