বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান একজন নিহত হওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। উদ্ধার টিম এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ