spot_img
spot_imgspot_img

গুরুতর অসুস্থ পটিয়া মাদরাসার সদরে মুহতামিম; দোয়া কামনা

চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস মুফতী হাফেজ আহমদুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ভর্তি হয়েছেন।

গত শনিবার (১৯ জুলাই) হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা বিভিন্ন টেস্ট করার পর জানান তিনি ব্রেইন স্ট্রোক করেছেন।

আজ সোমবার (২১ জুলাই) সকালে জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা মুফতী আবু তাহের কাসেমী নদভী তাকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার অগ্রগতি ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন ।

পরে তিনি জামিয়ার শিক্ষক মহোদয়গণ ও ছাত্রদের পক্ষ থেকে দেশবাসী, আলেম সমাজ, জামিয়ার ফাজেল ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য দোয়ার আবেদন জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ