বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দেশের মানুষ পিআর পদ্ধতির ভোট ভোট বোঝেই না অথচ কিছু দল এটাকে প্রমোট করে : মির্জা ফখরুল

দেশের মানুষ পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) বোঝেই না, সুতরাং পিআর চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝেই না। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তারা পিআর বুঝবে কিভাবে? দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এটাকে প্রমোট করে। শুধু প্রমোট নয়, তারা পণ করে বসে আছে এটা (পিআর পদ্ধতি) না হলে তারা নির্বাচনে যাবে না।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শফিউল বারী বাবু স্মৃতি সংসদের আয়োজনে স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বেদনায় নীল হয়ে যাচ্ছি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এটাই বাস্তবতা। কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমরা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনের জন্য। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৭০০ নেতাকর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিল। জুলাই মাসে প্রায় দুই হাজার প্রাণ দিল তার মূল্যটা কি? দাম কি?’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে খবরের কাগজে দেখলাম ১২টি মৌলিক বিষয়ের পরিবর্তনে সবগুলো দল একমত হয়েছে। এজন্য আমি ড. আলী রীয়াজকে ধন্যবাদ জানাই। আমাদেরকে অনেকে খোঁটা দেয়, আমরা নাকি সংস্কার চাই না। কিন্তু, সংস্কারের চিন্তাটাই তো আমাদের। সংস্কারের শুরুটা হয়েছে আমাদের দিয়ে। আমরা সংস্কারকে ভয় পাই না, আমরা সংস্কারকে স্বাগত জানাই।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই—অবিলম্বে দেশের সংস্কারগুলো শেষ করুন এবং সনদ ঘোষণা করুন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই সময়টার মধ্যে নির্বাচন দেন। মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেন।’

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়াপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ