বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইসলামপন্থিরা ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না: আমার দেশ সম্পাদক

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান আলেম ওলামাদের উদ্দেশে বলেছেন, আকিদা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, শরিয়া নিয়ে প্রশ্ন থাকতেই পারে তবে আপনারা যদি সবাই এক বাক্যে ইসলামপন্থি হিসেবে পরিচয় দেন তাহলে কেউ বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না। ‘তখনই ছিনিয়ে নিতে পারবে, যখন ইসলামপন্থিদের অনৈক্য তৈরী হবে। এজন্য বৃহত্তর ঐক্য করা গুরুত্বপূর্ণ।

রোববার (৩ আগস্ট) মুন্সীগঞ্জ শহরে বাংলাদেশ কালচারাল সোসাইটি আয়েজিত ২০২৪ এর গণঅভ্যুত্থানে শাপলা আন্দোলনের প্রভাব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে যদি ঐক্য না থাকে, তাহলে আমাদের যে ভৌগলিক অবস্থান তাতে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের ইসলামপন্থিরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বর্তমানে ইসলাম প্রশ্নে এবং ভারত প্রশ্নে যে দৃঢ়তা দেখতে পাচ্ছি তা স্বাধীনতার পর বা মুক্তিযুদ্ধের পর বাঙালী তরুণ সমাজের মধ্যে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এটাতো মিরাকল।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ