বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জুলাই ঘোষণাপত্রে আলেমরা উপেক্ষিত হলে তা প্রত্যাখ্যান করা হবে: জাতীয় ইমাম পরিষদ

জুলাই অভ্যুত্থানে মাদরাসা ছাত্র ও আলেমদের অবদান অনস্বীকার্য। তাই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদে তাদের অবদানকে উপেক্ষা করে জুলাই সনদ ঘোষিত হলে তা প্রত্যাখ্যান করা হবে হুশিয়ারি দিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইন।

তিনি বলেন, যারা দেশ ও জনগনের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতিকে আমরা সম্মান জানাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন তাদের শাহাদাত কবুল করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেন এবং তাদের রক্তের বদৌলতে দেশকে শান্তি ও কল্যাণের পথে পরিচালিত করুন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে জাতীয় ইমাম পরিষদ ঢাকা মহানগর আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি মুফতী আল আমীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিষদের সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইন।

যুগ্ম মহাসচিব মুফতী জাকির বিল্লাহ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি মুফতী ওমর ফারুক যুক্তিবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুস সালাম, ঢাকা জেলা সভাপতি মুফতী আমানুল্লাহ বসন্তপুরী, ঢাকা মহানগরী সহ সভাপতি মাওলানা শফিউদ্দীন জিহাদী, প্রচার সম্পাদক মাওলানা কামাল উদ্দীন নোমানী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কারী সিদ্দীকুর রহমান সাইফী, সহ সমাজ কল্যাণ সম্পাদক মুফতী নাদিম আহমাদ, কেন্দ্রীয় প্রচার সেল সদস্য মুফতী আবু বকর সিদ্দীক প্রমুখ।

এ সময়, দেশের সকল মসজিদে বাদ আসর শহীদদের স্মরণে দোয়ার আহ্বান জানান বক্তারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ