spot_img

আমেরিকার অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত

আমেরিকার অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে চার জন মারা গেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে জানানো হয়, রোগী আনা-নেয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার উড়োযানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। আগুন ধরে যায় বিমানে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ