বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

চট্টগ্রাম খুলশী থানা হেফাজতে ইসলামের কাউন্সিল সম্পন্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন খুলশী থানার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম খুলশী জামিযা কোরআনিয়া ঝাউতলা মাদরাসা মিলনায়তনে এ কাউন্সিল সম্পন্ন হয়।

খুলশী থানার আহ্বায়ক মাওলানা এমদাদ উল্লাহ সোহাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল তাজ।

খুলশী থানার সদস্য সচিব ও কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী ও খুলশী থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ মাদানির সঞ্চালনায় কাউন্সিলে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা সায়েম উল্লাহ, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানি, লালখান বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়বী, বাকলিয়া থানার সভাপতি মাওলানা জয়নাল আবেদিন কুতুবী,ইপিজেট থানার সভাপতি মাওলানা আব্দুল হালিম, হেফাজতের হালিশহর থানার সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, ইপিজেট থানার সেক্রেটারী মুফতী ইমামুদ্দীন, পতেঙ্গা থানার সহ-সভাপতি মাওলানা খালেদুর রহমান, বাকলিয়া থানার সেক্রেটারী মাওলানা ইকবাল খলিল, মহানগর আহবায়ক কমিটির সদস্য মাওলানা শামীম খান প্রমুখ।

পরে মাওলানা এমদাদ উল্লাহ সোহাইলকে সভাপতি ও মাওলানা কামরুল ইসলাম কাসেমীকে সেক্রেটারী ও মাওলানা এনায়েত উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে খুলশী থানার আংশিক কমিটি গঠন ঘোষণা করেন মাওলানা ফয়সাল তাজ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ