বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

একাত্তরের চেতনা বিক্রি করে দেশটাকে বিভক্ত করা হয়েছে: সালাহউদ্দিন

একাত্তরের চেতনা বিক্রি করে দেশটাকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি। এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে, সেজন্য সশস্ত্রবাহিনী, নিরাপত্তা বাহিনী ও বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ