বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পার্বত্য অঞ্চল নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। অখন্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করতে হবে।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠি এবং জাতীয় নিরাপত্তা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল নৃ-গোষ্ঠী, উপজাতি, আধা উপজাতিসহ সকলকে বাংলাদেশি হতে হবে। ভাষা, একক সংস্কৃতি ও ধর্ম কোনো জাতিকে গঠন করে না। সকল ভাষাভাষী, ধর্মালম্বী, ক্ষুদ্র জাতিগোষ্ঠি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলেই একটি জাতি গঠন হয়।

তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনতে কোটা ব্যবস্থা রয়েছে। যাতে তারা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। এটি বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে। আগামী ৫০-১০০ বছর পর তা হয়তো প্রয়োজন নাও হতে পাড়ে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ