বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ফ্যাসিবাদের দোসররা কলকাতায় বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছে: টুকু

বাংলাদেশ জাতীয়তাবদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশিল করছে।

আজ শনিবার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুরে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, ‘যারা ফ্যাসিবাদ বিরোধী অন্দোলন সংগ্রাম করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল শক্তিকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

তিনি বলেন, দেশের বিরুদ্ধে কেউ যাতে যড়যন্ত্র করতে না পারে, গণতন্ত্র বাধাগ্রাস্ত করতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বিএনপি সেটাকে স্বাগত জানিয়েছে। আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে। জনগণের কল্যাণমূলক সরকার গঠিত হবে। জনগণই তার সরকার বেঁচে নিবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। জনগণের রায়ের ক্ষেত্রে সবসময় বিএনপি বলেছে, বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক। জনগণ তাদের পছন্দ মত সরকার বেঁচে নেবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ