বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিবিরের ছেলেরা ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধ করে না।
শনিবার (১৬ আগস্ট) উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা সম্ভব। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি কোন পরিবারে বা কোন বংশে জন্মগ্রহণ করেছ, তা বড় বিষয় নয়। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবেই তোমার স্বপ্ন পূরণ করতে হবে, তাহলেই তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।











