spot_img

হাসিনাকে দিয়ে অবৈধ বাংলাদেশি বিতাড়নের কাজ শুরু করা উচিত: ওয়াইসি

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দেশটির সংসদ সদস্য ও মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেছেন, তাকে দিয়েই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়ন শুরু করা উচিত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ওয়াইসি বলেন, ‘কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তা হলে তাদের পদচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের উদ্দেশে ওয়াইসির প্রশ্ন, ‘কেন আমরা হাসিনাকে এ দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন বাংলাদেশি!’

তিনি বলেন, মালদাহ ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ ছেড়ে দিয়ে আসা হচ্ছে!

তিনি আরও বলেন, ‘ঢাকায় যে জনপ্রিয় গণঅভ্যুত্থান ঘটে গেছে ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে, যিনি বিবৃতি ও বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ