মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ১৬০৪ বার রাস্তা অবরোধ করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় বলেও উল্লেখ করেন তিনি।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে। কিন্তু অনেকেই সেটি না করে রাস্তাঘাট দখল করে ফেলে। রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহরে যানজট বেড়ে যায়। এতে জনভোগান্তি অনেক বেড়ে যায়।

তিনি বলেন, সর্বশেষ সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল, সে ঐক্য ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবেলা করতে হবে। কারণ, তাদের একটি অংশ তো রয়ে গেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ