সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আরও এক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেপ্তার

বৈষম্য বিরোধী আন্দোলনে খিলগাঁও থানাধীন এলাকায় সালাউদ্দিন সুমন নিহতের মামলায় সাবেক স্বৈরশাসকের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ‎পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে গত ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আসাদুর রহমান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। ওইদিন আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন। এদিন সকালে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভিকটিম সালাউদ্দিন সুমন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে সালাউদ্দিনের মৃত্যু হয়। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী হত্যা মামলাটি দায়ের করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ