spot_img
spot_img

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান

চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নূরজাহান বেগম ক্যানসার রোগে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতায়াত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ