সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সমঝোতা চুক্তি ঘিরে পাকিস্তান সফরে গেলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাকিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, নাসিমুল গনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন। ২৬ সেপ্টেম্বর দুপুর ২টায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে তিনি বিকেল ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সচিবের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম এবং ডিআইজি মো. জান্নাতুল হাসান।

সফরটি মূলত দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে। পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেও এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য আলোচ্যসূচিতে কূটনৈতিক ও আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সফর সহজতর করা এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় জোরদারের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ