সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কোন পদ্ধতিতে ভোট হবে, দলগুলোই সিদ্ধান্ত নেবে: প্রেস সচিব

সংখ্যানুপাতিক সংখ্যাগরিষ্ঠতা (পিআর) নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিন আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না দেশের ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১.৮ শতাংশ এবং চায় না ২২.২ শতাংশ।

জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন। এতে ৬৯.৯% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে।

তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তূলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে, এমনটাই দেখা গেছে জরিপে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ