সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জননিরাপত্তা বিঘ্নিত করে দেশে আইন-শৃঙ্খলা বিনষ্ট করার নিমিত্তে জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করে। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকাসহ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, দেশ বিরোধী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি করতে ওই মিছিলে অংশ নেয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ