শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সৌদিতে আটকে থাকা হজ এজেন্সিগুলোর ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে: ধর্ম উপদেষ্টা

সৌদি আরবে আটকে থাকা ৯৯০টি হজ এজেন্সির অব্যয়িত অর্থ, ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ফেরত দেওয়া টাকার পরিমাণ একটি এজেন্সির অনুকূলে সর্বোচ্চ ৪৫ লাখ এবং একটি এজেন্সির অনুকূলে সর্বনিম্ন ২ টাকা।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা এ তথ্য জানান।

বিভিন্ন সময়ে হজের জন্য এসব অর্থ পাঠিয়েছিল এজেন্সিগুলো কিন্তু সেগুলো অব্যয়িত থেকে যায়।

ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মের আইবিএএন (ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার)-এ সর্বমোট ৯৯০টি এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল এবং সবগুলো এজেন্সির টাকাই ফেরত পাওয়া গেছে। এ অর্থের পরিমাণ ১ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৪৬৮ সৌদি রিয়াল ও ৫৭ হালালা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকার সমান। ইতোমধ্যে ফেরত পাওয়া এই অর্থ বাংলাদেশ হজ অফিসের মাসার নুসুক প্ল্যাটফর্মের আইবিএএন থেকে বাংলাদেশ হজ অফিসের হজসংক্রান্ত সৌদি ফ্রান্সি ব্যাংকে পরিচালিত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, ৯৯০টি হজ এজেন্সির মধ্যে তিনটি এজেন্সির হিসাবে কোনো অব্যয়িত অর্থ জমা নেই। ৮৩১টি এজেন্সির ব্যাংক হিসাব রয়েছে, তাদের টাকা ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে। আর বাকি ১৫৬টি এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। তথ্য পেলে তাদের টাকাও ফেরত দেওয়া হবে। এ টাকা ফেরতের জন্য সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ