spot_img
spot_img

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ‘শান্তি চুক্তি’ সই; যোগ দেয়নি সিটি কলেজ

রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ রোধে শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়েছে। এতে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছে। তবে শান্তি চুক্তি অনুষ্ঠানে সিটি কলেজের শিক্ষার্থীদের যোগ দেওয়ার কথা থাকলেও তারা যোগ দেয়নি।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে এই মৌখিক শান্তি চুক্তি হয়। তবে এ সময় সিটি কলেজের শিক্ষার্থীদের দেখা যায়নি।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, আমাদের পক্ষ থেকে তিন কলেজের শিক্ষার্থীদের শান্তি চুক্তিতে আহ্বান জানানো হয়েছিল। আইডিয়াল কলেজ এলেও সিটি কলেজ অনুষ্ঠানে আসেনি। আল্লাহর রহমতে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধবে না।

এর আগে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের অডিটরিয়ামে প্রবেশ করলে তাদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এসময় ‘ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ ভাই ভাই, মোদের মধ্যে বিভেদ নাই’, ‘আমরা আমরা ভাই ভাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শান্তি চুক্তিতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোবাচ্ছের হোসেনসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ