রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বায়ুদূষণে সারাবিশ্বে আজ তৃতীয় স্থানে ঢাকা; বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

বায়ুদূষণের তালিকায় বিশ্বে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২৬১। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি, স্কোর ৫৭৭, দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩১৩, চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২০৩, পঞ্চম স্থানে রয়েছে বসনিয়ার সারাজেভো, স্কোর ১৮১।

আইকিউএয়ার হিসাব অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ