প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেবে। তিনি দেশে ফেরার পর বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের নাম চূড়ান্ত করবেন বলে জানা গেছে।
গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এনসিপি।
এদিকে, জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে গেছেন। তিনি দেশে ফিরলে জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।











