রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত জমিয়ত নো মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ভাতিজা মাওলানা জাবের কাসেমী এই তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

জমিয়ত নেতারা শোকবার্তায় বলেন, মাওলানা কুদ্দুস কাসেমী রহ. ছিলেন একজন প্রজ্ঞাবান, দূরদর্শী ও খাঁটি আহলে হক আলেম। জমিয়তের আদর্শ বাস্তবায়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারালাম।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও অনুসারীদেরকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

উল্লেখ্য, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়ত ও হেফাজতের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মাদানীনগর মাদরাসা ছাড়াও একাধিক মাদরাসায় হাদিসের দরস দিতেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ