রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা দেখছি না: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা দেখছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) দেশে ফেরায় কোনো বাধা দেখছি না।’ একইসঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন হওয়ায় তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে বলেও জানান ফখরুল।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এদিকে, তারেক রহমানের ফেসবুক পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। ফখরুল বলেন, ‘তার ফেসবুক পোস্টই তার উত্তর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত নেই। তার লেখার ব্যাখ্যা তিনি নিজেই দেবেন।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ