বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুরে ৪ দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার ব্যাপারে ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে ভারত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা গেছে।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, তবে তার স্ত্রী (ডা. জুবাইদা রহমান) ঢাকায় পৌঁছেছেন।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল, তবে আজ নেওয়া হচ্ছে না, কারণ জানা গেছে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি (টেকনিক্যাল সমস্যা) রয়েছে।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ