তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান বা সাবেক আমীরুল মুমিনীন মোল্লা মুহাম্মাদ ওমরের মা ইন্তেকাল করেছন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
আজ রোববার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা মুজহিদ বলেন, মরহুম আমিরুল মুমিনীন মোল্লা মুহাম্মদ ওমর মুজাহিদ (রহ.)-এর সম্মানিত মাতা ইন্তেকাল করেছেন। মরহুমার জানাজা আজ রোববার (১৪ ডিসেম্বর) কান্দাহার প্রদেশের সাধারণ ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
সূত্র: আরটিএ











