শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এনসিপির ‘আগ্রাসন বিরোধী যাত্রা’ শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয় থেকে এই যাত্রা শুরু হয়। এটি শহীদ মিনারে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নিয়েছেন।

বিজয় মিছিলে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীরা। বেশ কয়েকটি স্লোগান হলো, ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’।

মিছিলটি বাংলামোটর মোড়, কাটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ