মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে আফগান স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে এসেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হুররিয়াত রেডিওর এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সরকারি সফরে নয়াদিল্লি এসে পৌঁছেছেন আফগান স্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, আফগান স্বাস্থ্যমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হলো, স্বাস্থ্যখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও অভিজ্ঞতা বিনিময় করা এবং যৌথ উদ্যোগসমূহে সমন্বয় সাধন করা।

পররাষ্ট্র মুখপাত্র রিন্দর জয়সওয়াল জানান, মাওলানা জালালী ভারতের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। বিশেষত, স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।

এছাড়াও জানানো হয় যে, এবারের আলোচনা ও বৈঠকগুলোতে আফগান স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়ন, উচ্চমানের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানি ও এই সংক্রান্ত অন্যান্য বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, পাক-ভারত ও পাক-আফগান উত্তেজনার মাঝে গত ১০ অক্টোবর আফগান পররাষ্ট্র মন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকীর ভারত সফরের মধ্যদিয়ে ভারত ও আফগান ইমারাতে ইসলামিয়া সরকারের মধ্যকার দৃশ্যমান দূরত্বের ইতি ঘটে। পাকিস্তান আফগান মন্ত্রীর এই সফরকে নিজেদের জন্য হুমকি বিবেচনা করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিমান হামলাও চালায় দেশটিতে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ