সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

‘যে ভারত খুনি পালে, সে ভারত ভেঙে দাও’ স্লোগানে উত্তাল ইবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের যে ভারত খুনি পালে, সে ভারত ভেঙে দাওসহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত হাদীর খুনিদের বিচার ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত বছরের ৫ আগস্টের পর আমাদের অসংখ্য জুলাই যোদ্ধাকে সন্ত্রাসীরা হত্যা করেছে। সর্বশেষ আমাদের বিপ্লবী হাদীকে হত্যা করা হয়েছে। হাদী আমাদের সবসময় আধিপত্যবাদের বিরোধিতা ও ইনসাফের শিক্ষা দিয়েছেন। তিনি সাংস্কৃতিক আগ্রাসন ভাঙতে কাজ করেছেন। এসবের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে জেগে উঠতে হবে। আজ হাদীকে হত্যা করা হয়েছে। আমরা শুধু হাদী হত্যার বিচারের দাবিতে আসিনি, আমরা বাংলাদেশ থেকে আধিপত্যবাদের কবর দিতে রাজপথে নেমেছি। হাদীর খুনিদের অতিদ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে। যারা এখনো আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে, আপনারা সাবধান হয়ে যান। অন্তর্বর্তী সরকার হাদীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনারা নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। ভারত ও সন্ত্রাসীরা মিলে আমাদের বাঁচতে দেবে না। তাই আমাদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।

এ সময় শিক্ষার্থীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, যে ভারত খুনি পালে, সে ভারত ভেঙে দাও, যে ভারত হাসিনা পালে, সে ভারত ভেঙে দাও, আমরা সবাই হাদী হব, বুক চেতিয়ে লড়াই করব, বদরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন কর, জামায়েত শিবির জনতা, গড়ে তোলো একতা, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, গোলামি না আজাদি, আজাদি-আজাদি, গোলামি না শাহাদাত, শাহাদাত শাহাদাত, ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ, শহীদের রক্ত, বৃথা যেতে দেব না, তুমি কে আমি কে, হাদী-হাদী, হাদী ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না, লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে, একশন একশন, ডাইরেক্ট একশন, আপোষ না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম, খুনিদের ফাঁসি চাই, খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাইসহ বিভিন্ন স্লোগান দেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ